হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবস্থিত সকল মন্দিরের তালিকা ও বিস্তারিত তথ্য।
শ্রী শ্রী শচী মাতার অঙ্গন
সিলেট · হিন্দু মন্দির
হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐতিহাসিক মামা বাড়ি। ১৯৮৩ সালে ড. মহানামব্রত ব্রহ্মচারী প্রতিষ্ঠিত এই মন্দির চত্বরে রয়েছে নিতাই-গৌর ও রাধা-গোবিন্দের বিগ্রহ। প্রতিবছর মাঘী পূর্ণিমায় বার্ষিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের ভক্তদের অন্যতম তীর্থস্থান এটি।
শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির(ইসকন)
সিলেট · রাধা কৃষ্ণ মন্দির
হবিগঞ্জের বগলা বাজারে অবস্থিত শ্রীশ্রী নৃসিংহ মন্দির। ইসকনের এই শাখা মন্দিরটিতে রয়েছে শ্রীশ্রী রাধামাধব, শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ও ভগবান নৃসিংহদেবের বিগ্রহ। দৃষ্টিনন্দন স্থাপত্য আর ভক্তিময় পরিবেশ মন্দিরটিকে দিয়েছে এক অনন্য মাত্রা।