Amar Mondir
মন্দির খুঁজুনলাইব্রেরিব্লগউৎসবলিডারবোর্ড
Amar Mondir

বাংলাদেশের সকল মন্দিরের তথ্য নিয়ে একটি সমৃদ্ধ ডিরেক্টরি। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের কাছে পৌঁছে দিতে কাজ করছি।

লিঙ্ক

  • মন্দির খুঁজে দেখুন
  • লাইব্রেরি
  • ব্লগ ও প্রবন্ধ
  • উৎসব
  • অবদানকারী তালিকা
  • নতুন মন্দির যোগ করুন
  • লগ ইন

কমিউনিটি

  • আমাদের সম্পর্কে
  • গাইডলাইন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ফেসবুক গ্রুপ

আমাদের পার্টনার

  • sonatoni bonduder addakana

© 2026 amarmondir. All rights reserved.

নির্দেশিকা ও নিয়মাবলী

প্ল্যাটফর্মের মান বজায় রাখতে তথ্য যুক্ত করার পূর্বে অনুগ্রহ করে নিচের নিয়মগুলো সতর্কতার সাথে পড়ে নিন।

সঠিক তথ্য প্রদান (Accuracy)

  • মন্দিরের নাম এবং বর্ণনা অবশ্যই বাংলায় লিখতে হবে। বানান ভুল এড়াতে জমা দেওয়ার আগে রিচেক করে নিন।
  • মন্দিরটি যে জেলায় এবং উপজেলায় অবস্থিত, ড্রপডাউন থেকে ঠিক সেটিই নির্বাচন করুন।
  • বর্ণনায় মন্দিরের ইতিহাস, প্রতিষ্ঠাকাল এবং প্রধান উৎসব সম্পর্কে বিস্তারিত লিখলে তা অধিক গ্রহণযোগ্য হবে।
  • কোনো রকম অসম্পূর্ণ বা অস্পষ্ট তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

সঠিক লোকেশন (Google Maps)

  • মন্দিরের সঠিক লোকেশন গুগল ম্যাপস থেকে কালেকশন করতে হবে।
  • গুগল ম্যাপসের লিংকটি সরাসরি এড্রেস বার থেকে কপি করে পেস্ট করুন। লিংকটি যেন কাজ করে তা চেক করে নিন।
  • ভুল লোকেশন দেওয়া থাকলে মডারেটর সেটি বাতিল (Reject) করতে পারেন।

ছবি আপলোড সংক্রান্ত (Photos)

  • মন্দিরের ছবিগুলো অবশ্যই উচ্চ মানের (High Resolution) এবং পরিষ্কার হতে হবে। অন্ধকার বা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয়।
  • কভার ছবি হিসেবে এমন ছবি দিন যাতে মন্দিরের পুরো কাঠামো বা প্রধান ফটক ভালোভাবে বোঝা যায়।
  • ব্যক্তিগত ছবি, সেলফি বা মানুষের ভিড় আছে এমন ছবির চেয়ে মন্দিরের স্থাপত্য, প্রতিমা এবং পরিবেশের ছবিকে প্রাধান্য দিন।
  • অন্যের তোলা ছবি বিনা অনুমতিতে আপলোড করবেন না (কপিরাইট ইস্যু)।

মডারেশন প্রসেস এবং পয়েন্ট

আপনার দেওয়া প্রতিটি তথ্য সরাসরি প্রকাশের আগে আমাদের মডারেটর প্যানেল দ্বারা পর্যালোচনা করা হয়।

  • তথ্য সঠিক হলে Approve করা হবে এবং আপনি নির্দিষ্ট পয়েন্ট পাবেন।
  • ভুল তথ্য, অস্পষ্ট ছবি বা স্প্যাম মনে হলে Reject করা হবে। পেনাল্টি হিসেবে পয়েন্ট কাটা যেতে পারে।
  • পয়েন্টের মাধ্যমে লিডারবোর্ডে আপনার অবস্থান নির্ধারিত হয়।