সংক্ষিপ্ত বর্ণনা
শ্রীশ্রী রাধামোহন জিউ মন্দির জামালপুর শহরের প্রাণকেন্দ্রে দয়াময়ী পাড়ায় অবস্থিত। ৩২০ বছরেরও বেশি পুরনো শ্রী শ্রী দয়াময়ী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহ্যবাহী একটি ধর্মীয় স্থান।
বিস্তারিত ইতিহাস ও বিবরণ
১১০৪ বঙ্গাব্দে (বাংলা) জায়গিরদার কৃষ্ণ রায় চৌধুরী একটি মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে তা জামালপুর শহরে দয়াময়ী মন্দির নামে পরিচিত। ওই মন্দিরের পাশেই ২৯ শতাংশ জমির ওপর ১৩১৪ বঙ্গাব্দে রাজেন্দ্র রায় চৌধুরী রাধামোহন জিউ মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির দুটি ৩২৭ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী। প্রতিষ্ঠাকাল থেকেই মন্দির দুটি ‘জাগ্রত মন্দির’ হিসেবে পরিচিত। দেশের প্রত্যন্ত অঞ্চল, এমনকি বিদেশ থেকেও ভক্তরা মন্দির দুটিতে বিভিন্ন উপচার মানত করে পূজা দিতে আসেন।
আপনার তোলা ছবি আছে?
মন্দিরের যেকোনো নতুন ছবি বা গ্যালারি আপডেট করতে পারেন।

