বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত সকল লোকনাথ মন্দির এর তালিকা ও বিস্তারিত তথ্য।
শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম ও শিব মন্দির
মৌলভীবাজার, সিলেট
সিলেট বিভাগের মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুরে ফরেস্ট অফিস রোডে অবস্থিত এই সেবাশ্রম ও নবনির্মিত শিব মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক জাগ্রত তীর্থ। ২০২৫ সালের ৩০শে এপ্রিল মহাদেবের প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তের ভক্তদের পদচারণায় মুখরিত।
ভাড়াউড়া বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম
মৌলভীবাজার, সিলেট
শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের মাজের গাঁওয়ে অবস্থিত এই আশ্রমটি লোকনাথ বাবা ভক্তদের অন্যতম তীর্থস্থান। সবুজ চা বাগানের মাঝে পাহাড়ি লেক আর শংকর টিলার সান্নিধ্যে গড়ে ওঠা এই স্থানটি আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়। প্রতিবছর পাদুকা উৎসব ও শিবরাত্রিতে এখানে ভক্তদের ঢল নামে। 🙏🌿