মোট 5টি মন্দির পাওয়া গেছে

New Samanbagh Tea Garden Durga Temple
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে অবস্থিত এই মন্দিরটি এলাকার সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি উপাসনালয়। চা বাগানের সবুজ পরিবেশে অবস্থিত এই মন্দিরে প্রতিবছর শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়।

shreemangal Sri Sri Sarbojanin Durga Bari Temple
শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরটি সম্প্রতি নবনির্মিত ও সংস্কার করা হয়েছে। ধবধবে সাদা ও হলুদ রঙের সমন্বয়, সূক্ষ্ম কারুকাজ এবং মন্দিরের চূড়ায় স্থাপিত সোনালি নটরাজ মূর্তি এটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

Dhakeshwari National Temple
দ্বাদশ শতাব্দীতে সেন রাজা বল্লাল সেন প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির হল বাংলাদেশের জাতীয় মন্দির ও একটি পবিত্র শক্তিপীঠ। দেবী দুর্গার আরাধনায় নির্মিত এই মন্দিরটি ঢাকা শহরের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান।

Baluchar Durga Mandir
সিলেট শহরের বালুচর পয়েন্টে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দূর্গামন্দির। মায়ের আরাধনার জন্য বিখ্যাত এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে ‘জাগ্রত পীঠ’ হিসেবে ভক্তিমহলে বিশেষভাবে পরিচিত। এখানে দেবী দুর্গার একটি স্থাপিত প্রতিমা ও পাশাপাশি একটি শিবমূর্তি রয়েছে।

Shri Shri Raktabarna Durga Mata Temple
এশিয়া ও উপমহাদেশের একমাত্র লাল বর্ণের জাগ্রত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে। সর্বানন্দ দাস নামের এক সাধক প্রায় ৩০০ বছর আগে কামাখ্যা মন্দির থেকে শুরু করেন এই অনন্য পূজার রীতি।