@promiroy
Aww krishna🥹💖
মন্দির যোগ করা হয়েছে
10
এডিট সাজেশন
2
ছবি যোগ করা হয়েছে
0
লিডারবোর্ড র্যাঙ্ক
#4
কন্ট্রিবিউশন স্কোর
110
Kantaji Temple
কান্তজিউ মন্দির বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত টেরাকোটা মন্দির। এটি শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত এবং এর নকশা ও শিল্পকর্ম বিশ্বজুড়ে পরিচিত।
Sri Sri Baba Loknath Brahmachari Ashram (Baradi Loknath Ashram)
বারদী আশ্রম বাবা লোকনাথের জন্য বিখ্যাত একটি তীর্থস্থান।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী বাজারে অবস্থিত এই আশ্রমটি সনাতন ধর্মাবলম্বীদের নিকট একটি পবিত্র তীর্থস্থান। ১৮৬৩ সালে মহাত্মা বাবা লোকনাথ ব্রহ্মচারী এই আশ্রম প্রতিষ্ঠা করেন। এখানে বাবার সমাধি, শত বছরের পুরনো বকুল গাছ ও "কামনা সাগর" নামক পুকুর রয়েছে ।
Shree Shree Bishnupada Dham
শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম একটি পবিত্র সনাতন ধর্মীয় তীর্থস্থান, যেখানে ভক্তরা ভগবান বিষ্ণুর চরণকমলের স্মরণে পূজা, প্রার্থনা ও আধ্যাত্মিক সাধনায় অংশগ্রহণ করেন। এটি ভক্তদের শান্তি, ভক্তি ও ধর্মীয় চেতনার এক অনন্য কেন্দ্র।
ISKCON Dinajpur (Sri Sri Jagannath Temple)
রংপুর বিভাগের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দহসী গ্রামে অবস্থিত এই মন্দিরটি ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মন্দিরের আরাধ্য দেবতা ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা; পাশাপাশি এখানে রাধা মাধব ও নিতাই গৌরার বিগ্রহও পূজিত হন।
parbotipur kali mondir
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত এই মন্দিরটি প্রায় ৫০-৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বিশাল ও দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনা। এটি পার্বতীপুর সেন্ট্রাল কালীবাড়ি নামেও পরিচিত এবং বর্তমানে নির্মাণাধীন থাকা সত্ত্বেও প্রতিদিন শত শত ভক্ত ও দর্শনার্থী এখানে ভিড় করেন।
Satsang Bihar Chittagong
চট্টগ্রাম নগরীর পাহাড় ও সবুজ প্রকৃতির কোলে ‘সৎসঙ্গ বিহার’ আধ্যাত্মিকতার এক স্বর্গীয় ঠিকানা। এটি শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ‘সৎসঙ্গ’ দর্শনের একটি প্রধান কেন্দ্র। এখানে নিয়মিত প্রার্থনা, ধ্যান, কীর্তন ও ভাগবত পাঠ হয়, সেই সঙ্গে চলে শিক্ষামূলক কর্মসূচি, রোগশয্যা সেবা এবং পাঠাগার সেবা।
Puthia Rajbari Temple Complex
পুঠিয়া রাজবাড়ী মন্দির কমপ্লেক্স বাংলাদেশের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় মন্দিরনগরী। প্রায় ১৩টি প্রাচীন মন্দির, একটি রাজবাড়ি ও বিশাল দীঘি নিয়ে গড়ে উঠেছে এই কমপ্লেক্স। ১৬শ থেকে ১৯শ শতকের মধ্যে পুঠিয়ার জমিদাররা এই অপূর্ব স্থাপত্যগুলো নির্মাণ করেন।
pabna shri shri Thakur Anukul Chandra Satsang
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর গ্রামে পদ্মা নদীর তীরে অবস্থিত শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আন্দোলনের মূল তীর্থস্থান। ১৯২৫ সালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত এই আশ্রমটি মানবপ্রেম, স্বনির্ভরতা ও সৎসঙ্গের আদর্শ ছড়িয়ে দিতে আজও সক্রিয়। এখানে রয়েছে ঠাকুরের জন্মস্থান ও স্মৃতিমন্দির।
Shahjalal University of Science and Technology (SUST) Central Temple
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) এখনো কোনো স্থায়ী মন্দির নেই। ২০১৪ সালে ৫০ শতক জায়গা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ সম্পন্ন হয়নি। বর্তমানে একটি অস্থায়ী কক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ধর্মচক্র পরিচালনা করে আসছেন।
Jagannath University Central Temple
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এখনো কোনো স্থায়ী কেন্দ্রীয় মন্দির গড়ে ওঠেনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা মুক্তমঞ্চের পাশে প্রতীকী মন্দির তৈরি করেন।
Sri Sri Pundarik Dham
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী পুন্ডরীক ধাম বাংলাদেশের একটি প্রাচীন ও পবিত্র বৈষ্ণব তীর্থস্থান। এটি শ্রীল পুন্ডরীক বিদ্যানিধি (শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের অবতার)-এর আবির্ভাব স্থান হিসেবে পরিচিত।