কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অবস্থিত সকল মন্দিরের তালিকা ও বিস্তারিত তথ্য।
শ্রী শ্রী শিব শংকর শ্মশান কালী বাড়ী মন্দির
চট্টগ্রাম · কালী মন্দির
কুমিল্লার টিক্কাচরে অবস্থিত এই মন্দিরটি শিব ও শ্মশানকালীর এক অপূর্ব মিলনক্ষেত্র। প্রায় ৪৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরটি স্থানীয়দের কাছে এক জাগ্রত পীঠস্থান হিসেবে সমাদৃত।
শ্রী শ্রী কালীতলা কালী মন্দির
চট্টগ্রাম · কালী মন্দির
শ্রী শ্রী কালীতলা কালী মন্দির ১৯১৯ খ্রি. ঠাকুরপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিলো।
শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির
চট্টগ্রাম · জগন্নাথ মন্দির
কুমিল্লার এই মন্দিরটি ৪০০ বছরেরও বেশি পুরনো বাংলার টেরাকোটা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ষোড়শ শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবতাকে উৎসর্গীকৃত। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অসাধারণ কারুকাজ রয়েছে। এটি 'সতেরো রত্ন মন্দির' নামেও পরিচিত, কেননা একসময় এতে সতেরোটি চূড়া ছিল।
লালমাই চণ্ডীমুড়ার চণ্ডী মন্দির৷
চট্টগ্রাম · হিন্দু মন্দির
প্রায় ১৪০০ বছর আগে সপ্তম শতাব্দীতে নির্মিত, কুমিল্লার লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি অতি প্রাচীন কালী মন্দির। এটি চণ্ডীমূড়া মন্দির নামেও পরিচিত ও পাশেই রয়েছে একটি শিব মন্দির।