সংক্ষিপ্ত বর্ণনা
শ্রী শ্রী কালীতলা কালী মন্দির ১৯১৯ খ্রি. ঠাকুরপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিলো।
বিস্তারিত ইতিহাস ও বিবরণ
শ্রী শ্রী কালীতলা কালী মন্দির ❤️
১৯১৯ খ্রিষ্টাব্দে (১৩২৬ বঙ্গাব্দ) ত্রিপুরার মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য দেববর্মা বাহাদুরের শাসনামলে তৎকালীন মেহেরকুল পরগণার কান্দিরপাড় মৌজার ঠাকুরপাড়ায় ফলহারিণী অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।
নানা সময়ে নানারূপে কাঁচা ঘর, টিন-ছনের ঘর, আধা পাকা ঘর থেকে ২০১১ সালে মন্দিরটি বর্তমান অবস্থায় পুনঃনির্মিত হয়। পরবর্তীকালে স্থায়ী দুর্গামণ্ডপ প্রতিষ্ঠা করা হয়। পাশেই রয়েছে শীতলা মায়ের মন্দির, শীতলা গাছ ও ভোগের ঘর। অল্পকিছুদিন পূর্বে নির্মিত হয়েছে দুর্গামণ্ডপের উপরে ২য় তলা যেটা অফিস কাম গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এইখানে দক্ষিণা কালী মায়ের নিত্য পূজা ছাড়াও, প্রতিষ্ঠিত নিত্য ভোলানাথের পূজা, বাৎসরিক শ্রী শ্রী দুর্গা পূজা, শ্রী শ্রী শ্যামা কালী পূজা, পুনঃনির্মিত মায়ের মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে।
মন্দির সংলগ্ন একটি বৃহৎ সনাতনী আবাসিক এলাকা রয়েছে যার প্রতিষ্ঠাতা তৎকালীন বিশিষ্ট খদ্দর ব্যবসায়ী, দি ওরিয়েন্টাল ডাইং এন্ড প্রিন্টিং ওয়ার্কস এর স্বত্বাধিকারী স্বর্গীয় কামিনী কুমার চন্দ মহাশয়।
যাতায়াতঃ শাসনগাছা/জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এবং কুমিল্লা রেলস্টেশন থেকে রিক্সাযোগে ঠাকুরপাড়া কালী মন্দির বললেই আসা যাবে।
আপনার তোলা ছবি আছে?
মন্দিরের যেকোনো নতুন ছবি বা গ্যালারি আপডেট করতে পারেন।








