Amar Mondir
মন্দির খুঁজুনলাইব্রেরিব্লগক্যাপশনউৎসবলিডারবোর্ডপ্রশ্নোত্তর
Amar Mondir

বাংলাদেশের সকল মন্দিরের তথ্য নিয়ে একটি সমৃদ্ধ ডিরেক্টরি। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের কাছে পৌঁছে দিতে কাজ করছি।

লিঙ্ক

  • মন্দির খুঁজে দেখুন
  • লাইব্রেরি
  • ব্লগ ও প্রবন্ধ
  • উৎসব
  • অবদানকারী তালিকা
  • নতুন মন্দির যোগ করুন
  • লগ ইন

কমিউনিটি

  • আমাদের সম্পর্কে
  • গাইডলাইন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ফেসবুক গ্রুপ

আমাদের পার্টনার

  • sonatoni bonduder addakana

© 2026 amarmondir. All rights reserved.

হোম
মন্দির
উৎসব
প্রশ্ন
ব্লগ
মি

ফিল্টার

বিভাগ

সব বিভাগ
ঢাকা
চট্টগ্রাম
রাজশাহী
খুলনা
বরিশাল
সিলেট
রংপুর
ময়মনসিংহ

জেলা

সব জেলা
বান্দরবান
ব্রাহ্মণবাড়িয়া
চাঁদপুর
চট্টগ্রাম

মন্দিরের ধরন

সব ধরন
হিন্দু মন্দির
বৌদ্ধ মন্দির
শিব মন্দির
দুর্গা বাড়ি

মন্দির ডিরেক্টরি

মোট 27টি মন্দির পাওয়া গেছে

কক্সবাজার
কুমিল্লা
ফেনী
খাগড়াছড়ি
লক্ষ্মীপুর
নোয়াখালী
রাঙ্গামাটি
কালী মন্দির
রাধা কৃষ্ণ মন্দির
জগন্নাথ মন্দির
ইসকন মন্দির
সৎসঙ্গ মন্দির
লোকনাথ মন্দির
আশ্রম
কলেজ/ভার্সিটি মন্দির
অন্যান্য
ফিল্টার:
বিভাগ: চট্টগ্রাম
সব মুছুন
শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সমাধি মন্দির
চট্টগ্রাম

শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সমাধি মন্দির

Sri Sri Thakur Ramchandradeb’s Samadhi Mandir

নোয়াখালী, বেগমগঞ্জ

পরম গুরু শ্রীশ্রী রামঠাকুরের পবিত্র সমাধিক্ষেত্রটি নোয়াখালীর চৌমুহনীতে অবস্থিত,শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্রদেব তাঁর জীবনের শেষ সাত বছর এই চৌমুহনীতেই কাটিয়েছেন। এখানেই তাঁর স্থুলদেহ সমাহিত রয়েছে, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার স্থান। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে প্রার্থনা ও দর্শনের জন্য আসেন।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী বুড়াকর্তার সমাধি আশ্রম
চট্টগ্রাম

শ্রী শ্রী বুড়াকর্তার সমাধি আশ্রম

Sri Sri Burrakartar Samadhi Ashram

লক্ষ্মীপুর, রামগতি

লক্ষ্মীপুরের রামগতিতে অবস্থিত প্রায় একশ বছরের পুরনো আশ্রম। ভক্তরা যাকে “বুড়াকর্তা” বলে ডাকেন, সেই সন্ন্যাসী রাধাকান্ত সোহং স্বামীজির সমাধিই এই আশ্রমের প্রাণকেন্দ্র। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ১৪ দিনব্যাপী মেলা ও কীর্তন অনুষ্ঠিত হয় যা সারাদেশের হাজারো ভক্তকে আকর্ষণ করে।

আশ্রম
আরও দেখুন →
 শ্রী শ্রী মোক্ষদায়িনী কালী মন্দির ও শিব মন্দির
চট্টগ্রাম

শ্রী শ্রী মোক্ষদায়িনী কালী মন্দির ও শিব মন্দির

Sri Sri Mokshadayini Kali Temple and Shiva Temple

চট্টগ্রাম, আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্বকন্যারা গ্রামে অবস্থিত এই মন্দির কমপ্লেক্সে পাশাপাশি মা মোক্ষদায়িনী কালী ও ভগবান শিব পূজিত হন। এটি একটি ‘জাগ্রত’ পীঠ হিসেবে এলাকাবাসী ও দূরদূরান্তের ভক্তদের কাছে অত্যন্ত সমাদৃত। বিশেষ করে দীপাবলি ও কালীপূজা উপলক্ষে এখানে ভক্তের ঢল নামে।

কালী মন্দির
আরও দেখুন →
 রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার
চট্টগ্রাম

রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার

Rangkut Bonashram Buddhist Vihara

কক্সবাজার, রামু

কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত ২,৩০০ বছরের প্রাচীন রাংকুট বনাশ্রম। খ্রিস্টপূর্ব ২৬৮ অব্দে সম্রাট অশোক গৌতম বুদ্ধের বক্ষাস্থি রক্ষার্থে এই চৈত্য স্থাপন করেন।

বৌদ্ধ মন্দির
আরও দেখুন →
লক্ষ্মীপুর ইসকন মন্দির
চট্টগ্রাম

লক্ষ্মীপুর ইসকন মন্দির

Sri Sri Parameshwar Bhagavan Sri Krishna Chaitanya Mahaprabhu Temple (ISKCON Lakshmipur)

লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর সদর

চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইসকন মন্দির। ২০২৩ সালে আয়োজিত রথযাত্রায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। এখানে প্রতিদিন ভক্তদের ভিড় জমে এবং বিভিন্ন উৎসব পালিত হয়।

ইসকন মন্দির
আরও দেখুন →
শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রম
চট্টগ্রাম

শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রম

Sri Sri Chondi Tirtha Medhas Muni ashram

চট্টগ্রাম, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়ের চূড়ায় অবস্থিত এই আশ্রমটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অতিপবিত্র তীর্থস্থান। এটি বিশ্বের প্রথম দুর্গাপূজার উৎপত্তিস্থল এবং এখানেই সত্যযুগে রাজা সুরথ ও বৈশ্য সমাধি প্রথম দেবী দুর্গার পূজা করেন।

আশ্রম
আরও দেখুন →
শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি
চট্টগ্রাম

শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি

Sri Sri Kalachand Thakur Bari

চট্টগ্রাম, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো। স্বপ্নাদেশ পেয়ে হাটহাজারীর ফতেয়াবাদের ভক্ত বৈষ্ণব কালাচাঁদ এখানে বিগ্রহ স্থাপন করেন। চতুর্ভূজ বিষ্ণুমূর্তি কালাচাঁদ এখানে জাগ্রত দেবতা রূপে পূজিত হন।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির (শংকর মঠ ও মিশন)
চট্টগ্রাম

শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির (শংকর মঠ ও মিশন)

Shri Shri Vishwanath Temple (Shankar Math and Mission)

চট্টগ্রাম, সিতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এই মন্দিরটি ভারতের কাশীধামের আদলে নির্মিত। ২০২১ সালে শংকর মঠের শতবর্ষপূর্তি উপলক্ষে এর উদ্বোধন করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে প্রতিদিন ভক্তরা পূজা-অর্চনা করতে আসেন।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী পুন্ডরীক ধাম
চট্টগ্রাম

শ্রী শ্রী পুন্ডরীক ধাম

Sri Sri Pundarik Dham

চট্টগ্রাম, হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী পুন্ডরীক ধাম বাংলাদেশের একটি প্রাচীন ও পবিত্র বৈষ্ণব তীর্থস্থান। এটি শ্রীল পুন্ডরীক বিদ্যানিধি (শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের অবতার)-এর আবির্ভাব স্থান হিসেবে পরিচিত।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী শিব শংকর শ্মশান কালী বাড়ী মন্দির
চট্টগ্রাম

শ্রী শ্রী শিব শংকর শ্মশান কালী বাড়ী মন্দির

Sri Sri Shib Shankar Shoshan Kali Bari Temple

কুমিল্লা, সদর দক্ষিণ

কুমিল্লার টিক্কাচরে অবস্থিত এই মন্দিরটি শিব ও শ্মশানকালীর এক অপূর্ব মিলনক্ষেত্র। প্রায় ৪৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরটি স্থানীয়দের কাছে এক জাগ্রত পীঠস্থান হিসেবে সমাদৃত।

কালী মন্দির
আরও দেখুন →
গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালী বাড়ী
চট্টগ্রাম

গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালী বাড়ী

Goshaildanga Sree Sree Shoshan Kali Bari

চট্টগ্রাম, পটিয়া

বন্দরনগরী চট্টগ্রামের গোসাইলডাঙ্গা এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি একটি জাগ্রত শ্মশান কালী পীঠ হিসেবে পরিচিত। জনশ্রুতি আছে, ১৯৫৮ সালে স্বর্গীয় জমিদার শ্রী জগমোহন চৌধুরী এটি প্রতিষ্ঠা করেন। মন্দির চত্বরের পাশেই রয়েছে একটি মহাশ্মশান, যা এই মন্দিরের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।

কালী মন্দির
আরও দেখুন →
 পাথরঘাটা শ্রী শ্রী সার্বজনীন রক্ষা কালী মন্দির 🌺🔱
চট্টগ্রাম

পাথরঘাটা শ্রী শ্রী সার্বজনীন রক্ষা কালী মন্দির 🌺🔱

hri Shri Sarbajanin Raksha Kali Temple & Mahashmashan, Patharghata

চট্টগ্রাম, পটিয়া

চট্টগ্রাম মহানগরীর প্রাচীন ও ঐতিহ্যবাহী পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো এক জীবন্ত ইতিহাস। এটি শুধু একটি কালী মন্দির নয়, এর বিশাল শ্মশানঘাটের জন্য এটি সারা চট্টগ্রামে সমাধি মন্দির নামেও পরিচিত।

কালী মন্দির
আরও দেখুন →
🛕 শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দির
চট্টগ্রাম

🛕 শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দির

Sri Sri Dewaneshwari Kali Temple

চট্টগ্রাম, পটিয়া

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটে অবস্থিত এই মন্দির দেবী কালীর এক জাগ্রত রূপ ‘মা দেওয়ানেশ্বরী’র আরাধনার কেন্দ্র। প্রতিবছর শ্যামা পূজা ও দীপাবলি এখানে মহাসমারোহে উদযাপিত হয়। ভক্তদের বিশ্বাস—মা দেওয়ানেশ্বরী কালী এখানে অশুভ শক্তিকে নাশ করে ভক্তের মনে শান্তি ও সাহস এনে দেন।

কালী মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী কালীতলা কালী মন্দির
চট্টগ্রাম

শ্রী শ্রী কালীতলা কালী মন্দির

Sree Sree Kalitala Kali Mandir

কুমিল্লা, কুমিল্লা সদর

শ্রী শ্রী কালীতলা কালী মন্দির ১৯১৯ খ্রি. ঠাকুরপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিলো।

কালী মন্দির
আরও দেখুন →
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দির
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দির

University of Chittagong Central Temple (Saraswati Gyan Mondir)

চট্টগ্রাম, হাটহাজারী

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম কেন্দ্রীয় মন্দির। দেবী সরস্বতীর নামে এই ‘জ্ঞান মন্দির’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে আধ্যাত্মিকতা, জ্ঞানচর্চা ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। ২০২৬ সালে এর উদ্বোধন হয়।

কলেজ/ভার্সিটি মন্দির
আরও দেখুন →
 শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির
চট্টগ্রাম

শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির

Sri Sri Gupta Jagannath Mandir

কুমিল্লা, কুমিল্লা সদর

কুমিল্লার এই মন্দিরটি ৪০০ বছরেরও বেশি পুরনো বাংলার টেরাকোটা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ষোড়শ শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবতাকে উৎসর্গীকৃত। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অসাধারণ কারুকাজ রয়েছে। এটি 'সতেরো রত্ন মন্দির' নামেও পরিচিত, কেননা একসময় এতে সতেরোটি চূড়া ছিল।

জগন্নাথ মন্দির
আরও দেখুন →
রাউজান সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম
চট্টগ্রাম

রাউজান সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম

Raozan Sarbojanin Sri Sri Rasbihari Dham

চট্টগ্রাম, রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর মুন্সিঘাটায় অবস্থিত রাউজান সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম। এটি একটি জাগ্রত কৃষ্ণ মন্দির। প্রতি বছর কার্তিক-অগ্রহায়ণে পাঁচদিনব্যাপী রাসোৎসব ও মহানামযজ্ঞ হয়। এখানে নিত্য পূজা, গীতা শিক্ষাকেন্দ্র ও মন্দিরভিত্তিক বিবাহ অনুষ্ঠিত হয়।

হিন্দু মন্দির
আরও দেখুন →
	শ্রী শ্রী জগন্নাথ আশ্রম ও ব্যাস কুণ্ড
চট্টগ্রাম

শ্রী শ্রী জগন্নাথ আশ্রম ও ব্যাস কুণ্ড

Sri Sri Jagannath Ashram and Vyas Kund (Sitakunda)

চট্টগ্রাম, সিতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত এই প্রাচীন আশ্রম ও পবিত্র ব্যাস কুণ্ডটি বাংলার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থ। পৌরাণিক কাহিনি অনুযায়ী, এখানে মহামুনি ব্যাসদেব অশ্বমেধ যজ্ঞ করেছিলেন।

জগন্নাথ মন্দির
আরও দেখুন →
মহেশখালী আদিনাথ মন্দির
চট্টগ্রাম

মহেশখালী আদিনাথ মন্দির

Maheshkali Adinath Temple

কক্সবাজার, মহেশখালী

মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির কক্সবাজারের একটি প্রাচীন হিন্দু তীর্থস্থান। এটি নাথ সম্প্রদায়ের কেন্দ্র ও ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক।

হিন্দু মন্দির
আরও দেখুন →
লালমাই চণ্ডীমুড়ার চণ্ডী মন্দির৷
চট্টগ্রাম

লালমাই চণ্ডীমুড়ার চণ্ডী মন্দির৷

Lalmai Chandimura Mandir

কুমিল্লা, বরুড়া

প্রায় ১৪০০ বছর আগে সপ্তম শতাব্দীতে নির্মিত, কুমিল্লার লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি অতি প্রাচীন কালী মন্দির। এটি চণ্ডীমূড়া মন্দির নামেও পরিচিত ও পাশেই রয়েছে একটি শিব মন্দির।

হিন্দু মন্দির
আরও দেখুন →
চক্রশালা শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম
চট্টগ্রাম

চক্রশালা শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম

Sri Sri Baba Loknath Brahmachari Sebashram (Chakrashala)

চট্টগ্রাম, পটিয়া

চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা গ্রামের এই পবিত্র সেবাশ্রমটি ভক্তদের কাছে এক অমৃত তীর্থ। শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী, যিনি "রণে বনে" মন্ত্রের জন্য বিখ্যাত, তিনিই এখানকার আরাধ্য দেবতা। সাম্প্রতিককালে মন্দিরটির নবনির্মাণ সম্পন্ন হয়েছে।

আশ্রম
আরও দেখুন →
শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির
চট্টগ্রাম

শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির

Sri Sri Anondomoyee Kali Temple

ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর

ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় শক্তিপীঠগুলোর একটি হলো এই করুণাময়ী কালী মন্দির। ১৭০০ শতকের শেষ দিকে (প্রায় ৪০০ বছর আগে) নির্মিত এই মন্দিরটি জাগ্রত দেবী করুণাময়ী কালী মাতার জন্য বিখ্যাত। প্রাচীনকালে কোনো এক ব্যক্তির স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়।

কালী মন্দির
আরও দেখুন →
	শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ বিহার, চট্টগ্রাম
চট্টগ্রাম

শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ বিহার, চট্টগ্রাম

Satsang Bihar Chittagong

চট্টগ্রাম, রাউজান

চট্টগ্রাম নগরীর পাহাড় ও সবুজ প্রকৃতির কোলে ‘সৎসঙ্গ বিহার’ আধ্যাত্মিকতার এক স্বর্গীয় ঠিকানা। এটি শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ‘সৎসঙ্গ’ দর্শনের একটি প্রধান কেন্দ্র। এখানে নিয়মিত প্রার্থনা, ধ্যান, কীর্তন ও ভাগবত পাঠ হয়, সেই সঙ্গে চলে শিক্ষামূলক কর্মসূচি, রোগশয্যা সেবা এবং পাঠাগার সেবা।

সৎসঙ্গ মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী পাতাল কালী মন্দির
চট্টগ্রাম

শ্রী শ্রী পাতাল কালী মন্দির

Patal Kali Temple

চট্টগ্রাম, সিতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি খাদে লুকিয়ে আছে রহস্যময় ‘পাতাল কালী’ মন্দির। দেবী দুর্গার চণ্ডী পাঠের সাথে সম্পৃক্ত এই স্থানটি ভক্তদের কাছে ‘উল্টো কালী’ বা ‘পাতাল কালী’ নামেই বেশি পরিচিত। খাড়া পাহাড়ি পথ পেরিয়ে গভীর খাদের নিচে মায়ের এই আবাসটি সত্যিই রোমাঞ্চকর।

কালী মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির
চট্টগ্রাম

শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির

Chatteshwari Temple

চট্টগ্রাম, রাউজান

চট্টগ্রাম শহরের হৃদয়দেশে অবস্থিত চট্টেশ্বরী মন্দির কালী মাতার অন্যতম বিখ্যাত উপাসনালয়। জনশ্রুতি মতে, প্রায় ৩০০-৩৫০ বছর পূর্বে আর্য ঋষি ও সাধু সন্ন্যাসীদের মাধ্যমে এখানে দেবী চট্টেশ্বরীর আবির্ভাব ঘটে।

কালী মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির ধাম
চট্টগ্রাম

শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির ধাম

Chandranath Dham

চট্টগ্রাম, সিতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির একটি বিখ্যাত শক্তিপীঠ। হিন্দু পুরাণ মতে, এখানে দেবী সতীর দক্ষিণ হস্ত (ডান হাত) পতিত হয়েছিল। ১১৫২ ফুট উঁচু এই পাহাড়চূড়ায় শিবপূজার জন্য প্রতিবছর ফাল্গুন মাসের শিবচতুর্দশী তিথিতে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের সমাগম হয় ও বিশাল মেলা বসে।

শিব মন্দির
আরও দেখুন →
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির
চট্টগ্রাম

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির

iskcon pravartak

চট্টগ্রাম, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের পাঁচলাইশ থানায় অবস্থিত ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ও নান্দনিক মন্দির। রাজস্থানের মাকরানা মার্বেল পাথরে নির্মিত এই মন্দিরটি ১৫ মে ২০২১-এ উদ্বোধন করা হয়

রাধা কৃষ্ণ মন্দির
আরও দেখুন →