Amar Mondir
মন্দির খুঁজুনব্লগলিডারবোর্ড
Amar Mondir

বাংলাদেশের সকল মন্দিরের তথ্য নিয়ে একটি সমৃদ্ধ ডিরেক্টরি। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের কাছে পৌঁছে দিতে কাজ করছি।

লিঙ্ক

  • মন্দির খুঁজে দেখুন
  • ব্লগ ও প্রবন্ধ
  • অবদানকারী তালিকা
  • নতুন মন্দির যোগ করুন
  • লগ ইন

কমিউনিটি

  • আমাদের সম্পর্কে
  • গাইডলাইন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ফেসবুক গ্রুপ

আমাদের পার্টনার

  • sonatoni bonduder addakana

© 2026 amarmondir. All rights reserved.

ফিল্টার

বিভাগ

সব বিভাগ
ঢাকা
চট্টগ্রাম
রাজশাহী
খুলনা
বরিশাল
সিলেট
রংপুর
ময়মনসিংহ

জেলা

সব জেলা
হবিগঞ্জ
মৌলভীবাজার
সুনামগঞ্জ
সিলেট

মন্দিরের ধরন

সব ধরন
হিন্দু মন্দির
বৌদ্ধ মন্দির
শিব মন্দির
দুর্গা বাড়ি
কালী মন্দির

মন্দির ডিরেক্টরি

মোট 26টি মন্দির পাওয়া গেছে

রাধা কৃষ্ণ মন্দির
জগন্নাথ মন্দির
ইসকন মন্দির
সৎসঙ্গ মন্দির
লোকনাথ মন্দির
আশ্রম
কলেজ/ভার্সিটি মন্দির
অন্যান্য
ফিল্টার:
বিভাগ: সিলেট
সব মুছুন
কালীঘাট শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া
সিলেট

কালীঘাট শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া

Kalighat Sri Sri Jagannath Jiu Akhra

সিলেট, সিলেট সদর

সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাট এলাকায় অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত।

জগন্নাথ মন্দির
আরও দেখুন →
শাবিপ্রবি(SUST) কেন্দ্রীয় মন্দির
সিলেট

শাবিপ্রবি(SUST) কেন্দ্রীয় মন্দির

Shahjalal University of Science and Technology (SUST) Central Temple

সিলেট, সিলেট সদর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) এখনো কোনো স্থায়ী মন্দির নেই। ২০১৪ সালে ৫০ শতক জায়গা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ সম্পন্ন হয়নি। বর্তমানে একটি অস্থায়ী কক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ধর্মচক্র পরিচালনা করে আসছেন।

কলেজ/ভার্সিটি মন্দির
আরও দেখুন →
কালাগুল শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবাপীঠ
সিলেট

কালাগুল শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবাপীঠ

Sri Sri Mahalakshmi Gribapith, Kalagul

সিলেট, সিলেট সদর

৫১ সতীপীঠের অন্যতম এই জাগ্রত তীর্থক্ষেত্রটি সিলেটের কালাগুল চা বাগানে অবস্থিত। এখানে সতীর 'গ্রীবা' (গলা) অংশ পতিত হয়েছিল। এই মন্দিরে দেবী মহালক্ষ্মী ও ভৈরবীর পূজা হয়। প্রতিবছর ফাল্গুন মাসে এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়।

হিন্দু মন্দির
আরও দেখুন →
সিলেট মালনীছড়া শিব মন্দির
সিলেট

সিলেট মালনীছড়া শিব মন্দির

Sri Sri Shiva Temple (Malnichhera Tea Garden)

সিলেট, সিলেট সদর

সিলেটের মালনীছড়া চা বাগানের সবুজ পাহাড়ি টিলার চূড়ায় অবস্থিত এই প্রাচীন শিবমন্দিরটি ভক্তদের কাছে এক অপার শান্তির ঠিকানা। চা বাগানের দিগন্ত বিস্তৃত সবুজ আর পাহাড়ি নির্মল বাতাসে ঘেরা এই মন্দিরে প্রতিদিন সকাল-সন্ধ্যায় নিয়মিত পূজা হয়।

শিব মন্দির
আরও দেখুন →
ভাড়াউড়া বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম
সিলেট

ভাড়াউড়া বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম

Sri Sri Baba Loknath Brahmachari Sebashram (Baraoora Majher Gaon Ashram)

মৌলভীবাজার, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের মাজের গাঁওয়ে অবস্থিত এই আশ্রমটি লোকনাথ বাবা ভক্তদের অন্যতম তীর্থস্থান। সবুজ চা বাগানের মাঝে পাহাড়ি লেক আর শংকর টিলার সান্নিধ্যে গড়ে ওঠা এই স্থানটি আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়। প্রতিবছর পাদুকা উৎসব ও শিবরাত্রিতে এখানে ভক্তদের ঢল নামে। 🙏🌿

লোকনাথ মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী নৃসিংহ দেব মন্দির, কালীঘাট, সিলেট
সিলেট

শ্রী শ্রী নৃসিংহ দেব মন্দির, কালীঘাট, সিলেট

Kalighat Shri Shri Nrisingha Deb Temple

সিলেট, সিলেট সদর

সিলেট শহরের কালীঘাট এলাকায় অবস্থিত প্রাচীন এই মন্দিরটি ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। অধুনা অবহেলায় জরাজীর্ণ এই মন্দিরটি সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে। তবুও নৃসিংহ চতুর্দশী উপলক্ষে এখানে পূজা-অর্চনা হয়। এটি সিলেটের সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাণের ঠিকানা।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী শচী মাতার অঙ্গন
সিলেট

শ্রী শ্রী শচী মাতার অঙ্গন

Sri Sri Shachi Angan Dham Temple

হবিগঞ্জ, বাহুবল

হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐতিহাসিক মামা বাড়ি। ১৯৮৩ সালে ড. মহানামব্রত ব্রহ্মচারী প্রতিষ্ঠিত এই মন্দির চত্বরে রয়েছে নিতাই-গৌর ও রাধা-গোবিন্দের বিগ্রহ। প্রতিবছর মাঘী পূর্ণিমায় বার্ষিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের ভক্তদের অন্যতম তীর্থস্থান এটি।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী জয়ন্তী মহা শক্তিপীঠ
সিলেট

শ্রী শ্রী জয়ন্তী মহা শক্তিপীঠ

Sri Sri Jayanti Maha Shakti Peeth (Bamjangha Mahapeeth)

সিলেট, কানাইঘাট

সিলেটের কানাইঘাটের দুর্গম বাউরভাগ গ্রামে অবস্থিত জয়ন্তী মহা শক্তিপীঠ। ৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান এটি, যেখানে দেবী সতীর বাম উরু বা বাম জঙ্ঘা পতিত হয়েছিল। দেবী এখানে জয়ন্তী নামে ও ভৈরব ক্রমদীশ্বর হিসেবে পূজিত হন।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রীমঙ্গল শংকর টিলা
সিলেট

শ্রীমঙ্গল শংকর টিলা

Shreemangal Shankar Tila

মৌলভীবাজার, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলের চা বাগানের পাহাড়ি টিলায় অবস্থিত শংকর টিলা শিবশংকর মন্দির এক অপূর্ব আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্র। টিলার ওপরে পরমেশ্বর শিবের মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও জাগ্রত স্থান হিসেবে পরিচিত। নিচে ভাড়াউড়া লেকের শান্ত পানিরাশি ও চারপাশের সবুজ চা বাগানের সৌন্দর্য দর্শনার্থীদের মন কাড়ে।

শিব মন্দির
আরও দেখুন →
ঢাকাদক্ষিন শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি
সিলেট

ঢাকাদক্ষিন শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি

Chaitanya Mahaprabhu Temple, Sylhet

সিলেট, গোলাপগঞ্জ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে অবস্থিত শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি। আঠারো শতকের মাঝামাঝিতে গোলাব রায়ের উদ্যোগে নির্মিত এই মন্দির চৈতন্য মহাপ্রভুর পূর্বপূরুষদের বাসস্থান হিসেবে পরিচিত।

হিন্দু মন্দির
আরও দেখুন →
নিম্বার্ক আশ্রম সিলেট
সিলেট

নিম্বার্ক আশ্রম সিলেট

Nimbarka Ashram Sylhet

সিলেট, সিলেট সদর

সিলেটের মির্জাজাঙ্গাল রোডে অবস্থিত নিম্বার্ক আশ্রম। ১৯৩১ খ্রিস্টাব্দে নিম্বার্ক সম্প্রদায়ের ৫৫তম আচার্য শ্রীশ্রী সন্তদাস কাঠিয়াবাবা এটি প্রতিষ্ঠা করেন। আশ্রমটির গায়ে রয়েছে পাঁচটি রুপালি গম্বুজ আর সূক্ষ্ম কারুকার্য।

হিন্দু মন্দির
আরও দেখুন →
 শ্রী শ্রী সর্ব্বানন্দ ভৈরব মন্দির
সিলেট

শ্রী শ্রী সর্ব্বানন্দ ভৈরব মন্দির

Sri Sri Sarbananda Bhairab Mandir

সিলেট, সিলেট সদর

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর এলাকার শিববাড়িতে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি ৫১ শক্তিপীঠের অন্যতম গ্রীবা মহাপীঠের পীঠরক্ষক ভৈরব হিসেবে পূজিত হন। পুরাণ মতে, সতী দেবীর গ্রীবা এখানে পতিত হয়েছিল।

শিব মন্দির
আরও দেখুন →
শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি
সিলেট

শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি

Sri Sri Sreemangalessori Kali Bari

মৌলভীবাজার, শ্রীমঙ্গল

মৌলভীবাজারের চা রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলা সদরে অবস্থিত কালী মায়ের একটি অতি প্রাচীন ও জাগ্রত পীঠ এটি। আনুমানিক ১৯শ শতকের তৃতীয় দশকে (আনু. ১৮২০-এর দশক) শ্রীমঙ্গলে কালীপূজা শুরু হয়। বর্তমান দৃষ্টিনন্দন পাঁচস্তরবিশিষ্ট মন্দিরটি ২০১২ সালে নির্মাণ শুরু হয়ে প্রায় ৯ বছরে বিশাল ব্যয়ে সম্পন্ন হয়।

কালী মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী দুর্গা বাড়ি মন্দির(বালুচর)
সিলেট

শ্রী শ্রী দুর্গা বাড়ি মন্দির(বালুচর)

Baluchar Durga Mandir

সিলেট, সিলেট সদর

সিলেট শহরের বালুচর পয়েন্টে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দূর্গামন্দির। মায়ের আরাধনার জন্য বিখ্যাত এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে ‘জাগ্রত পীঠ’ হিসেবে ভক্তিমহলে বিশেষভাবে পরিচিত। এখানে দেবী দুর্গার একটি স্থাপিত প্রতিমা ও পাশাপাশি একটি শিবমূর্তি রয়েছে।

দুর্গা বাড়ি
আরও দেখুন →
শ্রীহট্ট সৎসঙ্গ বিহার
সিলেট

শ্রীহট্ট সৎসঙ্গ বিহার

shreehatta satsanga bihar

সিলেট, সিলেট সদর

সিলেট নগরীর সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের করের পাড়া এলাকায় অবস্থিত এই সৎসঙ্গ বিহারটি পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এক অপূর্ব আধ্যাত্মিক ও নান্দনিক স্থাপনা। এটি শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তিত 'সৎসঙ্গ' আন্দোলনের সিলেটের একটি প্রধান কেন্দ্র।

সৎসঙ্গ মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী রক্ষাকালী বাড়ি মন্দির
সিলেট

শ্রী শ্রী রক্ষাকালী বাড়ি মন্দির

Shri Shri Raksha Kali Bari Mandir

সিলেট, সিলেট সদর

সিলেটের পৈত্যপাড়া, গোটাটিকর এলাকায় অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী বাড়ি মন্দির শহরবাসীর কাছে এক আধ্যাত্মিক প্রশান্তির ঠিকানা。 প্রতিদিন এখানে মা রক্ষাকালীর আরাধনা হয়, যা ভক্তদের মনে গভীর ভক্তি জাগায়।

কালী মন্দির
আরও দেখুন →
শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া
সিলেট

শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া

Sri Sri Jagannath Jiu Akhra

সিলেট, সিলেট সদর

সিলেটের জিন্দাবাজারে অবস্থিত ১৭৫০ সালে প্রতিষ্ঠিত শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া ব্রজবাসী শ্রী স্বরূপ চন্দ্র গোস্বামী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রাচীন মন্দির

আশ্রম
আরও দেখুন →
শ্রী শ্রী বুড়া শিব বাড়ি
সিলেট

শ্রী শ্রী বুড়া শিব বাড়ি

Sri Sri Bura Shiv Bari

সিলেট, সিলেট সদর

সিলেট শহরের শিবগঞ্জ এলাকায় মজুমদার পাড়ায় অবস্থিত এই প্রাচীন মন্দিরটি ভগবান শিবের আরাধনাস্থল। ‘বুড়া শিব’ নামটি যেমন মহাদেবের চিরন্তন সত্তার দিকেই নির্দেশ করে, তেমনি এই মন্দির স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক অতি পবিত্র ও বিশ্বাসের ঠিকানা।

শিব মন্দির
আরও দেখুন →
কাদিপুর শিব বাড়ি মন্দির
সিলেট

কাদিপুর শিব বাড়ি মন্দির

Kadipur Shib Bari Temple

মৌলভীবাজার, কুলাউড়া

🌊 কাদিপুর শিববাড়ি, কুলাউড়া, মৌলভীবাজার 🏛️✨ সিলেটের বুকে কারুকার্যের এক অনন্য নিদর্শন, যেখানে ইতিহাস, শিল্প আর অলৌকিকতার মিলন ঘটেছে। 🌸🌿

হিন্দু মন্দির
আরও দেখুন →
 শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ
সিলেট

শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ

Shri Shri Mahalakshmi Vairobi Griba Mahapeeth

সিলেট, দক্ষিণ সুরমা

🕉️ শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ, জৈনপুর, দক্ষিণ সুরমা, সিলেট 🌸🙏 সতী মাতার গ্রীবা (ঘাড়) যেখানে পতিত হয়েছিল—৫১ সতীপীঠের অন্যতম এই পীঠস্থানই আজ সিলেটের এক টুকরো স্বর্গ 🏛️💖

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম
সিলেট

শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম

Shree Shree Bishnupada Dham

মৌলভীবাজার, রাজনগর

শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম একটি পবিত্র সনাতন ধর্মীয় তীর্থস্থান, যেখানে ভক্তরা ভগবান বিষ্ণুর চরণকমলের স্মরণে পূজা, প্রার্থনা ও আধ্যাত্মিক সাধনায় অংশগ্রহণ করেন। এটি ভক্তদের শান্তি, ভক্তি ও ধর্মীয় চেতনার এক অনন্য কেন্দ্র।

হিন্দু মন্দির
আরও দেখুন →
শ্রীশ্রী রক্তবর্ণা দুর্গা মাতার মন্দির, পাঁচগাঁও
সিলেট

শ্রীশ্রী রক্তবর্ণা দুর্গা মাতার মন্দির, পাঁচগাঁও

Shri Shri Raktabarna Durga Mata Temple

মৌলভীবাজার, রাজনগর

এশিয়া ও উপমহাদেশের একমাত্র লাল বর্ণের জাগ্রত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে। সর্বানন্দ দাস নামের এক সাধক প্রায় ৩০০ বছর আগে কামাখ্যা মন্দির থেকে শুরু করেন এই অনন্য পূজার রীতি।

দুর্গা বাড়ি
আরও দেখুন →
ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির
সিলেট

ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির

iskcon jugoltila shree shree radhamadhob mondir

সিলেট, দক্ষিণ সুরমা

বাংলাদেশের "দ্বিতীয় মায়াপুর" 🌸🕊️ সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ওসমানী মেডিকেল কলেজ গেট নং-১-এর বিপরীতে অবস্থিত ইসকন যুগলটিলা মন্দির। এটি শ্রীশ্রী রাধামাধব, শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ও শ্রীশ্রী নৃসিংহদেবের আরাধনাস্থল।

রাধা কৃষ্ণ মন্দির
আরও দেখুন →
শ্রীশ্রী রাজ্যেশ্বরী কালী মাতার মন্দির
সিলেট

শ্রীশ্রী রাজ্যেশ্বরী কালী মাতার মন্দির

Shri Shri Rajyeshwari Kali Mata Temple

সিলেট, সিলেট সদর

💫 শ্রীশ্রী রাজ্যেশ্বরী কালী মাতার মন্দির, কালীঘাট, সিলেট 🌸🙏 সুরমা নগরীতে মায়ের কালীঘাট, যেখানে ইতিহাস আর ভক্তির এক অপূর্ব মিলন 💖🕍

কালী মন্দির
আরও দেখুন →
শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির(ইসকন)
সিলেট

শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির(ইসকন)

Sri Sri Narasinha Jiu Temple (ISCKON)

হবিগঞ্জ, হবিগঞ্জ সদর

হবিগঞ্জের বগলা বাজারে অবস্থিত শ্রীশ্রী নৃসিংহ মন্দির। ইসকনের এই শাখা মন্দিরটিতে রয়েছে শ্রীশ্রী রাধামাধব, শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ও ভগবান নৃসিংহদেবের বিগ্রহ। দৃষ্টিনন্দন স্থাপত্য আর ভক্তিময় পরিবেশ মন্দিরটিকে দিয়েছে এক অনন্য মাত্রা।

রাধা কৃষ্ণ মন্দির
আরও দেখুন →
শ্রীশ্রী মহাশ্মশান কালী মন্দির
সিলেট

শ্রীশ্রী মহাশ্মশান কালী মন্দির

Sri Sri Mahashashan Kali Temple

সিলেট, সিলেট সদর

​সুরমার তীরে এক টুকরো দক্ষিণেশ্বর 💖🕍 সিলেটের চালিবন্দরে নবনির্মিত শ্রীশ্রী মহাশ্মশান কালী মন্দির। স্থাপত্যে কলকাতার দক্ষিণেশ্বরের ধ্রুপদী ছোঁয়া আর সুরমার শান্ত আবহ—সব মিলিয়ে ভক্তি আর শিল্পের এক অনন্য মেলবন্ধন। 🙏🌿🏛️

কালী মন্দির
আরও দেখুন →